Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৯:২২ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ১০:৩১ পিএম
যশোরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী

সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রোববার সন্ধ্যায় শেষ হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। ছবি: ধ্রুব নিউজ

সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রোববার সন্ধ্যায় শেষ হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয়, যশোরের আয়োজনে ১৯ জুন মেলাটির উদ্বোধন করেছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম এনাম আহমেদ। মেলা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন, নাসিব যশোরের সভাপতি সাকির আলী এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও উইমেন্স এন্ট্রাপ্রেনিউরস ইনস্টিটিউটের সভাপতি সুফিয়া মাহমুদ রেখা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উদ্যোক্তা ইয়াসিন আরাফাত টিপু প্রমুখ।

মেলায় অংশগ্রহণকারী ৬০টি স্টলের মধ্য থেকে গুণগত মান ও আকর্ষণের ভিত্তিতে বিজয়ী ও বিশেষ সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। প্রথম স্থান অধিকার করেছে সানন্দা বুটিক অ্যান্ড মিনি গার্মেন্টস। দ্বিতীয় স্থান যৌথভাবে অর্জন করেছে শৌখিনতা ও ফুড বাজার এবং মেঘবালিকা। তৃতীয় স্থান অধিকার করেছে তাঁতপল্লী। এছাড়া বিশেষ সম্মাননা স্মারক পেয়েছে ওরিয়েন্ট ফুড প্রোডাক্টস, এফ ইউ সি ফুডস লিমিটেড এবং মেসার্স ওমর অ্যান্ড সন্স।

সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, এ ধরনের মেলা স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেলায় উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ক্রেতাদের উপস্থিতি প্রমাণ করে, দেশীয় পণ্যের বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)