নিজস্ব প্রতিবেদক
নিহত শিক্ষক সেলিম রেজা ছবি: ধ্রুব নিউজ
কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মো. সেলিম রেজা নামে এক স্কুলশিক্ষক। রোববার সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা বাঘারপাড়ার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালেও মোটরসাইকেলযোগে নিজের কর্মস্থল লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন শিক্ষক সেলিম রেজা। পথে হাশিমপুর বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়লে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
দুপুরে তার প্রিয় ক্যাস্পাসে জানাজা শেষে গ্রামের বাড়ি দাফন করা হয়।