Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ৪২ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ১০:৪৮ পিএম
যশোরে ৪২ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৪২ বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপসহ আতিয়ার মণ্ডল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আতিয়ার শার্শা উপজেলার কাশিপুর পশ্চিমপাড়ার সুলতান মণ্ডলের ছেলে।

ডিবি যশোর সূত্রে জানা গেছে, সোমবার সকালে চৌগাছা থানার চানপাড়া বটতলা মোড় এলাকায় অবস্থানকালে ডিবির এসআই রকি মণ্ডলের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদ পায়, মনমতপুর ভাটাপাড়া এলাকার এক বাড়ির সামনে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি সদস্যরা ধাওয়া করে আতিয়ার মণ্ডলকে আটক করেন এবং তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপ উদ্ধার করেন।

আটক আতিয়ার মণ্ডলকে জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া তার সহযোগী বিপুল নামে এক আসামির পরিচয় প্রকাশ করেন।

এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় মামলা হয়েছে। বিকেলে থানা পুলিশ আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)