Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় জুয়েল হত্যা, ১০ জনকে আসামী করে স্ত্রীর মামলা, আটক ১

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০২:৫০ পিএম
আপডেট : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৪:৪২ পিএম
চৌগাছায় জুয়েল হত্যা, ১০ জনকে আসামী করে স্ত্রীর মামলা, আটক ১

চৌগাছায় জুয়েল হত্যার ঘটনায় মামলা, আটক ১ ছবি:

যশোরের চৌগাছায় জুয়েল আহমেদ রানা (৩৫) নামের একজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী মায়া বেগম বাদী হয়ে ১০জনকে আসামী করে মামলা করেছেন।

মামলার আসামীরা হলেন মুক্তদাহ গ্রামের নাইলো মন্ডল ছেলে ইদ্রিস @ ইল্লি মন্ডল(৪৫),রফি পাটোয়ারী ছেলে বাবু পাটোয়ারী (৩৫),মৃতঃ ইউনুচ ছেলে কাশেম বাঙ্গাল (৩৫),ইউছুফ আলী ছেলে মোঃ কবির হোসেন (২৩),মজেহার ছেলে মোঃ সুমন মন্ডল(৪০),বাবু পাটোয়ারী ছেলে মোঃ নাহিদ পাটোয়ারী (২৪),মোঃ ইদ্রিস @ ইল্লি মন্ডল ছেলে মোঃ মুন্না মন্ডল (২৫),মুজিদ মন্ডল ছেলে আজিজুর রহমান (২৬), সিরাজ মন্ডল ছেলে মোঃ সামিনুর মন্ডল (৩৫) ও মোঃ রফি পাটোয়ারী (৫৫)সহ অজ্ঞাতনামা ০৮/১০ জন।মামলায় হুমায়ূন কবির নামে একজনকে আটকের কথা জানিয়েছেন চৌগাছা থানার ওসি। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ হত্যার  ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের (ওদুদ) ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সাথে একই গ্রামের কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা জুয়েলের ওপর অতর্কিত হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা জুয়েলকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোবাশ্বের হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ এ ঘটনায় মামলা ও আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)