Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাড়ে ৬শ' পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৩ মে,২০২৬, ০১:৩৬ পিএম
সাড়ে ৬শ' পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ছবি: সংগৃহীত

যশোর ডিবি পুলিশ বাঘারপাড়ার খাজুরা ও চৌগাছায় অভিযান চালিয়ে সাড়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, যশোর  সদরের মনোহরপুর ইছালি গ্রামের ইসরাইল বিশ্বাসের ছেলে জহিরুল হক তুহিন ও খাজুরার ইসরাইল বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস এবং চৌগাছার পুড়াপড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি দল খাজুরার খাদ্য  গোডাউন এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির দ্বিতীয় তলার একটি পক্ষ থেকে রাহুল ও তুহিনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় ৬শ' পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অপরদিকে ডিবি পুলিশের একটি দল চৌগাছার পুড়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় বাড়ির সামনে থেকে ফারুক হোসেনকে আটক ও তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ফারুকের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)