Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর আইনজীবী সমিতির সদস্য সমর কান্তির মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স ও স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৩ মে,২০২৬, ০১:১৪ পিএম
যশোর আইনজীবী সমিতির সদস্য সমর কান্তির মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স ও স্মরণসভা

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সমর কান্তি মল্লিক মন্ডলের মৃত্যুতে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স এবং জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সমর কান্তি মল্লিক মন্ডলের মৃত্যুতে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স এবং জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ মে) দুপুরে জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে এই শোকসভার আয়োজন করা হয়।

আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত ফুলকোর্ট রেফারেন্সে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। পরে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এএইচএম সৈয়দ সাবেরুল হক সাবু। সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর-এর সঞ্চালনায় সভায় পরলোকগত আইনজীবীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি এম ইদ্রিস আলী, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সাবেক সভাপতি দেবাশীষ দাস, আইনজীবী রফিকুল ইসলাম রফিক, আইনজীবী মাহমুদা খানম, আইনজীবী নুর আলম পান্নু এবং আইনজীবী গৌর চন্দ্র মন্ডল।

বক্তারা প্রয়াত সমর কান্তি মল্লিক মন্ডলের পেশাদারিত্বের স্মৃতি চারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আলোচনা সভা শেষে পরলোকগত সমর কান্তি মল্লিকের আত্মার শান্তি ও সদ্গতি কামনা করে গীতা পাঠ করেন আরতি রানী ঘোষ।

আইনজীবী সমর কান্তি মল্লিক মন্ডল অভয়নগরের আড়পাড়া গ্রামের মৃত গৌরপদ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যশোর শহরের বেজপাড়া এলাকায় সপরিবারে বসবাস করে আসছিলেন। ১৯৯৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি যশোর জেলা আইনজীবী সমিতিতে সদস্য হিসেবে যোগদান করে আইন পেশা শুরু করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)