Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ মুক্তগদ্য

কেন লিখি-রাজ পথিক

রাজ পথিক রাজ পথিক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৯:২৭ এ এম
আপডেট : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ১০:৪৪ এ এম
কেন লিখি-রাজ পথিক

ছোটবেলা থেকেই পাঠ্যবইয়ের ছড়া-কবিতা-গল্প পড়েই মূলত বাংলা সাহিত্য'র প্রতি আকৃষ্ট হওয়া। ছোট্ট একটি লেখার মাঝে আকাশের বিশালতা, সাগরের গভীরতা, প্রকৃতির মোহময়তা এমনকি বৈরি বিষাদময়তাকে একটু ভিন্ন রকম করে উপস্থাপনশৈলী আমাকে পাঠক হিসেবে আকৃষ্ট করে। পড়তে থাকি বাংলা সাহিত্যের মহাপুরুষদের জীবনী। যশোর জিলা স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায়, ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরীর কার্ডধারী পাঠক সদস্য হই বিভিন্ন বই পড়ার জন্য। পড়তে থাকি আর লেখকের আবেগ অনুভূতির প্রতি নিমগ্ন হতে থাকি।

একটু একটু করে নিজের সঞ্চিত চিন্তার প্রকাশ ঘটাতে শুরু করি নিজেও কিছু লেখার। না বলা কথাকে কলমের মাধ্যমে বলতে থাকি সাদা কাগজের বুকে। জমাট কথামালা সাদা কাগজের কাছে সমর্পণ করে বেশ হাল্কা আর স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই থেকে কোন কিছুর প্রতি ভালোলাগা-মন্দলাগা, রাগ-অনুরাগ, মান-অভিমান এমনকি অন্যায়ের প্রতিবাদ করতে থাকি লেখার মাধ্যমে। সর্বপরি বুঝতে পারি, একজন লেখকের ভালো থাকার ওষুধ যেমন লেখা, তেমনি অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের নিরব হাতিয়ার। সৃজনশীল লেখা হতে পারে সমাজ পরিবর্তনের আলোকবর্তিকা।

লেখক: কবি ও গদ্যকার

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)