Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় বিএনপি'র ওয়ার্ড সভাপতিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ১২:০৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ১২:৪৫ পিএম
মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় বিএনপি'র ওয়ার্ড সভাপতিকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলায় মাদক ব্যবসা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির এক ওয়ার্ড সভাপতিকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।

​সোমবার (১১ মে) মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

অব্যাহতি পাওয়া ওই নেতার নাম মো. আব্দুস সালাম। তিনি উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড (ঘুঘুদাহ ফেদাইপুর) বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

​একই চিঠিতে আব্দুস সালামের জায়গায় ইনচার আলী খোকনের ছেলে মো. বাবলুর রহমানকে ওই ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মো. আব্দুস সালামের বিরুদ্ধে মাদক দ্রব্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু চিঠিতে উল্লেখ করেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ধ্রুব/এস.আই  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)