Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ব্যক্তিগত সম্মান বা সুবিধা নেওয়ার কোনো ইচ্ছা জামায়াত নেতাদের নেই- মাও. আজীজুর রহমান এমপি

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৯:১৯ পিএম
ব্যক্তিগত সম্মান বা সুবিধা নেওয়ার কোনো ইচ্ছা জামায়াত নেতাদের নেই- মাও. আজীজুর রহমান এমপি

যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় বেনাপোলের রহমান চেম্বারের দি সানরুফ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, এমপি হিসেবে ব্যক্তিগত সম্মান বা সুবিধা নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। তিনি নিজেকে শার্শা উপজেলার সাড়ে চার লাখ মানুষের সেবক হিসেবে কাজ করতে চান বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমার কাছে জামায়াত-বিএনপি, হিন্দু-মুসলিম-বৌদ্ধ বলে কোনো বিভেদ নেই। সবাই সমান। সবার সেবা পাওয়ার সমান অধিকার রয়েছে, এটিই আমার ঈমানি দায়িত্ব।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, নির্বাচনের আগে যেভাবে দলকে সহযোগিতা করা হয়েছে, ভবিষ্যতেও একইভাবে জনগণের পাশে থেকে কাজ চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, সমাজের সর্বস্তরে মাদকের বিস্তার উদ্বেগজনক। তিনি দলীয় নেতাকর্মীদের টেন্ডারবাজি ও চাঁদাবাজি থেকে দূরে থাকার আহ্বান জানান।

আরেক বিশেষ অতিথি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান স্থানীয় এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

শার্শা থানা শাখার নায়েবে আমীর ইঞ্জিনিয়ার তৈয়্যবুর রহমান জাহাঙ্গীর তাঁর বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ ও ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর মোঃ রেজাউল ইসলাম। তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের সততা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)