নিজস্ব প্রতিবেদক
দেশবিরোধী অসম মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের প্রতিবাদ সমাবেশ। ছবি: ধ্রুব নিউজ
দেশবিরোধী অসম মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট যশোরে প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বিকাল ৫টায় দড়াটানা ভৈরব চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে কমরেড ইঞ্জি. আবু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নেতা এড. ইমরান খান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান, বাসদ জেলা কমিটির সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান, প্রফেসর ইসরারুল হক এবং সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু। সমাবেশ পরিচালনা করেন সিপিবি নেতা মুহিবুল্লাহ।
বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো অসম ও সাম্রাজ্যবাদী চুক্তি জনগণ মেনে নেবে না। তারা অবিলম্বে প্রস্তাবিত মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান এবং দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ধ্রুব/এস.আই