চৌগাছা (যশোর) সংবাদদাতা
চৌগাছায় উপজেলা প্রশাসনের লোকজ মেলা। ছবি: ধ্রুব নিউজ
উপজেলা প্রশাসন চৌগাছা বৈশাখ উপলক্ষে আয়োজন করে লোকজ মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা বৈশাখী মঞ্চ প্রাঙ্গনে এই আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলার নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে অনেকগুলো স্টলে সাজানো হয় নানান ঐতিহ্যের পসরা । প্রতিটা স্টলে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া অনেক জিনিসপত্র স্থান পায়। বিশেষ করে পান্তা ইলিশের স্টল ঘিরে অনেক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। ছোট বড় অনেকের হাতে দেখা মেলে পহেলা বৈশাখের নানান স্লোগান লেখা প্ল্যাকার্ড আর শিশুদের চোয়ালে রঙিন আল্পনা।

সেই সাথে ষষ্ঠ থেকে সপ্তম এবং অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ছিল আকর্ষণীয়। পরিশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ধ্রুব/এস.আই