Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ যশোরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

একটি সংবাদ বা ছবি দেশে বিপ্লব ঘটাতে পারে: মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ০৭:২৯ পিএম
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ০৯:০২ পিএম
একটি সংবাদ বা ছবি দেশে বিপ্লব ঘটাতে পারে: মোবারক হোসেন

যশোর জেলা জামায়াতে ইসলামির আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শুক্রবার কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমকর্মীদের গুরুত্ব অন্যতম। মাঝে মাঝে তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এমন কিছু ছবি বা সংবাদ থাকে যা পুরো দেশের চিত্র বদলে দিতে পারে। একটি সংবাদ বা ছবির মাধ্যমে দেশে বিপ্লব ঘটানো সম্ভব। তাই সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন সর্বদা জরুরী।

যশোর জেলা জামায়াতে ইসলামির আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এ কথা বলেন। আজ শুক্রবার জেলা জামায়াতের কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি  আরও বলেন, স্থানীয় এবং জাতীয় পত্রিকার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা আবশ্যক। সঠিক সংবাদ সংগ্রহ, পরিবেশন এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি সবার বিবেক এবং বুদ্ধি প্রয়োগের আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেরোটারি আবু জাফর সিদ্দিকী, যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের  সহকারী  সেক্রেটারি গোলাম কুদ্দুস,  জেলা দপ্তর সম্পাদক নুর-ই আলী নুর মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন  জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)