নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে যশোরের একজন প্রতিমন্ত্রীসহ ছয়জন সংসদ সদস্য পৃথক পৃথক বার্তা দিয়েছেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকল মানবাত্মা। এ শিক্ষায় হোক সিয়াম সাধনার আসল শিক্ষা ; এই মর্ম কথা সামনে রেখে প্রত্যেকে নিজ নিজ নির্বাচনী এলাকাসহ দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পৃথক শুভেচ্ছা বার্তায় বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, পবিত্র মাহে রমজানে এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দ, সম্প্রীতি ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই মহিমান্বিত দিনটি মুসলিম উম্মাহর জন্য শুধু উৎসবের নয়; বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা বহন করে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মাননীয় প্রতিমন্ত্রী আরও বলেন, রমজান আমাদের শিখিয়েছে সংযম, ধৈর্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহান শিক্ষা। এই আদর্শকে ধারণ করে আমাদের সমাজকে আরও মানবিক ও শান্তিময় করে গড়ে তুলতে হবে। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন আমরা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি।
এদিকে জামায়াতে ইসলামির জেলা আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল (বাঘারপাড়া-অভয়নগর), সংসদ সদস্য মাও. আজিজুর রহমান (শার্শা), সংসদ সদস্য এড. গাজী এনামুল হক (মনিরামপুর), সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী (কেশবপুর) ও সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ (ঝিকরগাছা-চৌগাছা) পৃথক বার্তায় নিজ নিজ নির্বাচনী এলাকাসহ দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা সকলে ঐক্য, সম্প্রীতি আর তাগ্যের মেল বন্ধনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।
ধ্রুব/এস.আই