Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রশাসকের  দায়িত্ব নিলেন দেলোয়ার হোসেন খোকন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ,২০২৬, ১২:৩৯ পিএম
প্রশাসকের  দায়িত্ব নিলেন দেলোয়ার হোসেন খোকন

যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সোমবার সকাল ১০টায় তিনি জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে এই দায়িত্ব বুঝে নেন। এ সময় যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন ও পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানান। দায়িত্ব নেওয়ার পর তিনি কার্যালয়ের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নবনিযুক্ত প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আমি কাজ করব। জেলার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে গত রোববার স্থানীয় সরকার বিভাগ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনকে এই দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন। তার এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যশোর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)