Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে দুই মোটরসাইকেল মুখোমুখি,  প্রাণ গেল একজনের

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ,২০২৬, ০৯:২৪ এ এম
যশোরে দুই মোটরসাইকেল মুখোমুখি,  প্রাণ গেল একজনের

যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া বেলতলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন জোত রহিমপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ৫০ বছর বয়সী আব্দুর রশিদ। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচবাড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে ২৪ বছর বয়সী অন্তর।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আব্দুর রশিদ মোটরসাইকেল চালিয়ে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচবাড়িয়া বেলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্তরের মোটরসাইকেলের সাথে তার সরাসরি সংঘর্ষ হয়। এতে দুজনেই ছিটকে পড়ে গুরুতর জখম হন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্তর বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

ঈদের মাত্র তিনদিন আগে এই মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)