নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের যানজট নিরসনে নতুন নির্দেশনা জারি হতে যাচ্ছে। আজ রোববার যশোর কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা য় নতুন নির্দেশনার কথা জানান স্বয়ং জেলা প্রশাসক।
নতুন নির্দশনা অনুযায়ী শহরের রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী, ইট-বালু বা দোকানের যে সব সামগ্রী আছে তার বিরুদ্ধে অচিরেই অভিযান পরিচালিত হবে, এসব মালামাল ক্রোক করা ও নিলামে বিক্রি হবে। ঈদ বিবেচনায় অস্থায়ী দোকান থাকলেও ঈদের পর সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। শহরের যানজট নিরসনে রাত ১২টার আগে শহরে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান প্রবেশ করতে পারবে না। এছাড়া যারা একাধিক ইজিবাইক, অটোরিক্সা শহরে ভাড়ার জন্যে ছেড়েছে তাদের তালিকা করে করে ব্যবস্থা নেয়া হবে।
এ ছাড়া ওই সভায় জানানো হয়, ঈদ বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয় করে রাতে দোকান ও বিপনী বিতান খোলা রাখা যাবে তবে প্রত্যেক বিপনী বিতান ও শপিং মলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে।