Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আমেরিকা মুসলিম বিশ্বের প্রধান শত্রু : বেনজিন খান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ মার্চ,২০২৬, ০৬:১০ পিএম
আমেরিকা মুসলিম বিশ্বের প্রধান শত্রু : বেনজিন খান

আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ভৈরব চত্বরে ‘প্রাচ্য সংঘ যশোর’-এর ব্যানারে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ভৈরব চত্বরে ‘প্রাচ্য সংঘ যশোর’-এর ব্যানারে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মুসলিম বিশ্বের ওপর পশ্চিমা আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান বলেন, ইতিহাস সাক্ষী, আমেরিকা দশকের পর দশক ধরে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সার্বভৌম রাষ্ট্রগুলোর ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা আজ মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইরানের সাথে পারমাণবিক চুক্তি থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের একতরফা হামলা কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এক প্রকার বেইমানি। তারা মধ্যপ্রাচ্যকে অশান্ত রেখে নিজেদের অস্ত্রের বাজার গরম রাখতে চায়।

সমাবেশে বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, আমেরিকা ও তার মিত্ররা পরিকল্পিতভাবে মুসলিম বিশ্বের দক্ষ ও প্রভাবশালী নেতাদের টার্গেট করে হত্যা করছে। ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন যে উসকানিমূলক আচরণ করছে, তা বিশ্বকে একটি নতুন মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা মুসলিম দেশগুলোর রহস্যজনক নীরবতার কঠোর সমালোচনা করে দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রাচ্য সংঘের সভাপতি খবির উদ্দীন সুইট-এর সভাপতিত্বে এবং সোহানুর রহমান সোহান-এর সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করেন প্রাচ্য সংঘের সুপ্রিম কাউন্সিলর সদস্য আকতার ইকবাল টিয়া, সাবেক সভাপতি মাহমুদুল করিম মামুন, সিনিয়র সদস্য মোস্তফা মাহবুবুল হক

এছাড়াও সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষক মফিজুর রহমান, ইসলামী গবেষক সৈয়দ মইনুল ইসলাম জিসলু, জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামউদ্দীন অমিত, কবি মামুন আজাদ এবং যুবশক্তি যশোরের আহ্বায়ক ইমদাদ হোসাইন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো যদি তাদের আগ্রাসন বন্ধ না করে, তবে বিশ্বব্যাপী মুসলিম জনতা রাজপথে নামতে বাধ্য হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)