Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৫:৩৪ পিএম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক যুবক কারাগারে

আটক আব্দুল।লাহ আল মামুম ছবি: ধ্রুব নিউজ

যশোরের কেশবপুরে নাশকতামূলক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটকের পর আব্দুল্লাহ আল মামুন (২৬) ওরফে স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক স্বাধীন আব্দুল্লাহ নিজেকে মোহনা টিভির জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে জানা গেছে; তিনি কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে। গত ২২ নভেম্বর বিকেলে কেশবপুর পৌর ভবনের পেছনের পুড়াপাড়া এলাকা থেকে এসসিপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে কেশবপুর থানার এসআই মাসুম বিল্লাহ জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে কেশবপুর পৌরসভার হাজী লস্কর মোড়ল সড়কের চিংড়া হোটেলের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেন। ওই সময় লাঠিসোঁটা, লোহার রড, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে সেদিনই কেশবপুর থানায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা হয়।

পুলিশের দাবি, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে স্বাধীন আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)