Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৩১ পিএম
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক, কারাগারে প্রেরণ

যশোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুটি আলাদা মামলায় ৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ ফাঁড়ির সদস্যরা আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন—সাগর শেখ, ফয়সাল বেপারী, মামুন ওরফে লেটা মামুন, কাজী মহিউদ্দিন, রবিউল ইসলাম, মিশকাত খান হিমেল, আবুল কালাম আজাদ, রুবেল হোসেন ও রাজিব হাসান।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। এ ঘটনায় ২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। মামলাটি তদন্তকালে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ছয় জনকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, গত ৬ জুন রাতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে সমবেত হন বলে অভিযোগ রয়েছে। ওই সময় বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে থাকা ছবি, ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই মামলার তদন্তে জড়িত থাকার অভিযোগে বাকি তিন জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার আটক নয় জনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)