নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হুদা-রাজাপুর গ্রামের আব্দুল হালিম দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চলাফেরা করতে কষ্ট হওয়ায় একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান।
দীর্ঘদিন ধরে অসুস্থ আ. হালিম ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। শারীরিক অসুস্থতা ও চলাফেরায় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ধর্মীয় অনুরাগ থেকে অনেক কষ্ট করে নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করেন তিনি। তাঁর এই কষ্টের বিষয়টি জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মাওলানা মো. মিজানুর রহমান। সম্প্রতি তিনি আঃ হালিমের হাতে একটি হুইলচেয়ার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইছালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক কাজী আশরাফুল ইসলাম, যুব বিভাগের সভাপতি খালিদ সাইফুল্লাহসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
হুইলচেয়ার উপহার দেওয়ার সময় মাওলানা মো. মিজানুর রহমান বলেন, মহান আল্লাহ যদি তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে এভাবেই সব সময় ইউনিয়নবাসীর পাশে থাকতে চায়। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়িয়ে তাঁদের সেবা করতে চায়।