Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ককটেল বিস্ফোরণের ঘটনায় কাজী আলম ও মুসা মাহমুদসহ আরও ৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৫:৩৬ পিএম
ককটেল বিস্ফোরণের ঘটনায় কাজী আলম ও মুসা মাহমুদসহ আরও ৮ জন আটক

ছবি: ধ্রুব নিউজ

যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ও জেলা জজ আদালতের প্রাচীরে ককটেল বিস্ফোরণের মামলায় আরও আটজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন শহরের ষষ্ঠীতলার মৃত হাফিজুর ইসলামের ছেলে হৃদয় ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও শেখহাটি এলাকার বাসিন্দা কাজী আলমগীর হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, আওয়ামী লীগ সদস্য শহিদুজ্জামান সেলিম, চাঁচড়া রায়পাড়ার খাইরুজ্জামান বাপ্পী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ফয়সাল, খোলাডাঙ্গার আজিজুল ইসলাম এবং তালবাড়িয়া গ্রামের সোহেল রানা।

এ ছাড়া গত ১ নভেম্বর মাইকপট্টি এলাকায় যুবলীগের মিছিলের ঘটনায় মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুজ্জামান শিবলীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাত ৮টার দিকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এবং মুজিব সড়কের জেলা জজ আদালতের প্রাচীরে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ মামলায় আটজনকে আটক করা হয়। শনিবার বিকেলে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)