Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘তরিকুল ইসলাম ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক’ — সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিলে বক্তারা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৩:২৭ পিএম
‘তরিকুল ইসলাম ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক’ — সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিলে বক্তারা

সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দোয়া মাহফিল করে সাংবাদিক ইউনিয়ন যশোর ছবি: ধ্রুব নিউজ

দেশপ্রেমিক, সৎ, নির্লোভ ও নির্মোহ রাজনীতিক ছিলেন তরিকুল ইসলাম। তাঁর চলার পথ মোটেও মসৃণ ছিল না, অনেক কাঁটাবিছানো পথে তিনি হেঁটেছেন। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি আমৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার প্রেসক্লাব যশোরে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

মুনাজাতের পূর্বে তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তারা আরও বলেন, তিনি পরমতসহিষ্ণু ও শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি করতেন। প্রকৃত দেশ ও জনগণের কল্যাণের জন্য তিনি রাজনীতি করতেন। জীবদ্দশায় তাঁর কথাবার্তা কিংবা কর্মকাণ্ডে কখনো ভিন্নমতকে আঘাত করেননি। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ যশোর উপহার দিয়েছিলেন এবং যশোরের প্রতিটি সেক্টরে তিনি উন্নয়ন করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত, বর্তমান সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইয়ুব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ এবং দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন প্রমুখ।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান স্মরণসভায় সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)