বেনাপোল প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বেনাপোল পৌর বিএনপির প্রধান কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গণি বল্টু।
এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর অবদান ও বিভিন্ন স্মৃতিচারণ করেন।
বক্তারা বলেন, দলের দুঃসময়ে তরিকুল ইসলামের ভূমিকা নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।