Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৪:৩৫ পিএম
শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে তদন্ত চলাকালে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তার উপস্থিতিতে প্রতিষ্ঠানে একটি শান্তিপূর্ণ তদন্ত কার্যক্রম চলাকালে সিরাজ, ইয়াছিন, দাউদ, তৃপ্তি, আশরাফুল ও ওজিয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার সকালে মানববন্ধনে অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ সময় তারা শিক্ষকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’

শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানচর্চা ও শিক্ষার নিরাপদ পরিবেশ। সেখানে শিক্ষকদের লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
মানববন্ধনে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)