Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলের পুটখালী ইউনিয়নে ইটের সলিং নির্মাণে অনিয়মের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৩:৫৫ পিএম
বেনাপোলের পুটখালী ইউনিয়নে ইটের সলিং নির্মাণে অনিয়মের অভিযোগ

ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইটের সলিং নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের পুরোনো ইট ব্যবহার, অপর্যাপ্ত বালু ভরাট এবং দায়সারাভাবে কাজ শেষ করার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে কাজের গুণগত মান নিয়ে প্রশ্নের পাশাপাশি সরকারি বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে আসা সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ফ্ল্যাট ও হেরিংবোন বন্ড পদ্ধতিতে ইটের সলিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্ধারিত শিডিউল অনুসরণ না করার অভিযোগ ওঠে। এলাকাবাসীর দাবি, নিয়ম অনুযায়ী মাটি সমান ও শক্ত করে পর্যাপ্ত বালু বিছিয়ে ভালো মানের ইট বসানোর কথা থাকলেও সেখানে দুই ও তিন নম্বর ইটের পাশাপাশি পুরোনো ইট ব্যবহার করা হয়েছে। বালুও দেওয়া হয়েছে প্রয়োজনের তুলনায় কম। ফলে নির্মাণের অল্প সময়ের মধ্যেই সলিং দেবে গিয়ে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয় এক বাসিন্দার দাবি, এ কাজের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৯৫ হাজার টাকা। অথচ ইট, বালু ও শ্রমিকের খরচ মিলিয়ে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। বাকি অর্থ কোথায় ব্যয় করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করে পুটখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, কাজে কোনো অনিয়ম হয়নি। কাজটি ইউনিয়ন পরিষদের সচিব চঞ্চল কুমার খাঁ বাস্তবায়ন করেছেন। তারপরও বিষয়টি তিনি গুরুত্বসহকারে দেখবেন। কোনো অনিয়ম হয়ে থাকলে বাকি টাকার কাজ সম্পন্ন করে দেওয়া হবে। এদিকে সচেতন মহল নির্মাণকাজের গুণগত মান ও বরাদ্দের অর্থের হিসাব দ্রুত যাচাইয়ের দাবি জানিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)