Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে খাটুরা বাওড় দখলের প্রতিবাদে ডিসি অফিসে মৎস্য চাষীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০২:০৪ পিএম
যশোরে খাটুরা বাওড় দখলের প্রতিবাদে ডিসি অফিসে মৎস্য চাষীদের মানববন্ধন

"জাল যার জল তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মৎস্য চাষিরা ছবি: ধ্রুব নিউজ

"জাল যার জল তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মৎস্য চাষিরা। আজ রবিবার সকাল ১১ টায় খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির নেতা আলতাফ হোসেনের নেতৃত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বাওড় সমিতির ১০১ জন সদস্য অংশ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মৎস্য চাষিরা বলেন, মণিরামপুর উপজেলার খাটুরা বাওড়টির প্রকৃত মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অধীন জেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে দীর্ঘমেয়াদি ইজারা নিয়ে বাওড়টি পরিচালনা করে আসছে খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতি। কিন্তু গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সহযোগিতায় একটি মহল জোরপূর্বক বাওড়টি দখল করেছে। ফলে মৎস্য চাষীরা বাওড়ে মাছ শিকার করতে পারছেন না। দখলদাররা মৎস্য চাষিদের মাছ ধরতে বাঁধা দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে করে ওই এলাকার প্রায় ১০১ জন ভূমিহীন সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।
বর্তমান পরিস্থিতিতে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই খাটুরা বাওড় থেকে মাছ আহরণে বাঁধা দূর করতে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মৎস্যচাষী সমিতির সাধারণ সদস্যরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)