Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌগাছায় বিএনপির আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

চৌগাছা প্রতিনিধি চৌগাছা প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ১১:১৮ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌগাছায় বিএনপির আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের প্রেসক্লাব মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

এছাড়াও সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রেসক্লাব মোড় থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের করেন নেতৃবৃন্দ। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় অর্ধসহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ওই দিন সেনাবাহিনীর অভ্যন্তরে পাল্টা অভ্যুত্থান এবং সৈনিক-জনতার অংশগ্রহণে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন ঘটে। যেকারনে মূলত দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)