Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোকেন সেবনের পর রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, কাছেই খেলছিল ৩ বছরের সন্তান

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ১১:২১ এ এম
কোকেন সেবনের পর রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, কাছেই খেলছিল ৩ বছরের সন্তান

বেশি মাত্রার কোকেন সেবনের পর শিশু সন্তানকে নিয়ে লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক রাজবধূকে। ৩২ বছর বয়সী ওই রাজবধূ হলেন মেহরা আল নাহিয়ান।

গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি রাস্তায় এ ঘটনা ঘটে। ‘এ’ শ্রেণিভুক্ত মাদক কোকেন সেবনের পর তিনি পশ্চিম লন্ডনের একটি রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। এ সময় শিশুটি অভিভাবকহীন অবস্থায় রাস্তায় ঘুরছিল। একপর্যায়ে দ্রুতগতির যানবাহনের কাছাকাছি চলে গেলে দুর্ঘটনার আশঙ্কায় শিশুটির দিকে নজর দেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাত পৌনে দুইটার দিকে পুলিশ পৌঁছানোর আগপর্যন্ত পথচারীরা শিশুটির দেখাশোনা করেন। প্রায় ৩০ মিনিট অচেতন থাকার পর জ্ঞান ফেরে মেহরার। তখন আশপাশের মানুষের উদ্বেগের জবাবে তিনি বিরক্তি প্রকাশ করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মামলা হয়। গত মঙ্গলবার শুনানিতে সন্তানের প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেন মেহরা। আদালতকে জানানো হয়, ঘটনার সময় তার শরীরে মাদকের প্রভাব ছিল বলে অভিযোগ উঠেছে। তবে মেহরার আইনজীবী স্টিফেন ভুলো কেসি দাবি করেন, যেদিন তাকে রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া যায়, সেদিন তিনি কোকেন সেবন করেননি। এর আগের কয়েক দিনে মাদক সেবনের কারণে তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন।

মেহরাকে তল্লাশি করে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক উদ্ধার হয়নি বলে আদালতে জানানো হয়। ঘটনার পর তাকে মাদকাসক্তির চিকিৎসার জন্য একটি নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়।

মেহরার আইনজীবী আদালতে বলেন, নিজের আচরণের জন্য তিনি অনুতপ্ত। মাদকাসক্তি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়ে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। ওই দিনের ঘটনা যে গুরুতর ভুল ছিল, তা তিনি উপলব্ধি করেছেন।

বিচারক জাস্টিস জনসন কেসি বলেন, পথচারীরা এগিয়ে না এলে শিশুটির বড় ধরনের ক্ষতি হতে পারত। শিশুটি যানবাহনের ধাক্কায় আহত হতে পারত, হারিয়ে যেতে পারত কিংবা অপরিচিত কারও দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারত। এ ছাড়া কাছাকাছি দুজন প্রাপ্তবয়স্ককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে শিশুটির মনে ভয় ও মানসিক আঘাত তৈরি হওয়ার আশঙ্কাও ছিল।

আদালত মেহরা আল নাহিয়ানকে দুই বছরের কমিউনিটি অর্ডারের আওতায় রেখেছেন। একই সঙ্গে তাকে পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।

আদালতে আরও জানানো হয়, মেহরা বিয়ের সূত্রে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য। তিনি যুক্তরাজ্যে প্রতি মাসে ৮ হাজার পাউন্ড সরকারি ভাতা পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)