Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলার

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ১১:০৮ এ এম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলার

ভূরাজনৈতিক টানাপোড়েন ও সামরিক উত্তেজনার পারদ চড়ায় বিশ্বজুড়ে ফের সৃষ্টি হয়েছে জ্বালানি সংকট। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়েছে আন্তর্জাতিক অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ 'হরমুজ প্রণালী'। এর সরাসরি প্রভাবে বিশ্ববাজারে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডসহ অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

​গালফ নিউজের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারের কোঠায় পৌঁছে যায়। লেনদেনের প্রাথমিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের বাজারমূল্য ০.৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৯৬.৬৯ ডলারে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই (WTI) ক্রুডের দাম ০.৬০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়ায় ৯২.০৩ ডলারে। তবে এর বিপরীত চিত্র দেখা গেছে মারবান ক্রুড ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে; যেখানে মারবান ক্রুডের দাম ১.৩৬ শতাংশ কমে ১০৩.৩০ ডলারে নেমেছে এবং প্রাকৃতিক গ্যাসের দাম ১.৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ২.৯২৯ ডলারে।

​সংকট ঘনীভূত হওয়ার নেপথ্যে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলে তৈরি হওয়া চরম অনিশ্চয়তা। বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত সংবেদনশীল এই আন্তর্জাতিক জলসীমায় সাধারণ সময়ে দিনে গড়ে অন্তত ১৩টি জাহাজ যাতায়াত করলেও রয়টার্সের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনার মুখে একটি নির্দিষ্ট সময়ে সেখানে মাত্র চারটি জাহাজ পার হতে পেরেছে। যদিও মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের দাবি, পরিস্থিতি মোকাবিলা করেই একদিনে সর্বোচ্চ ১৭ মিলিয়ন (১ কোটি ৭০ লাখ) ব্যারেল জ্বালানি তেল এই রুট দিয়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়েছে।

​মধ্যপ্রাচ্যের এই বৈরী পরিস্থিতিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার ডব্লিউটিআই ক্রুডের তুলনায় আন্তর্জাতিক বাজার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৪.৬৬ ডলার বেশি ধার্য হচ্ছে। বাজার পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় কিংবা কোনো জ্বালানি অবকাঠামো আক্রমণের শিকার হয়, তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের এই মূল্যের ফারাক আরও ব্যাপক আকার ধারণ করতে পারে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)