Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যুদ্ধের মাঝেই নতুন গ্যাসফিল্ড আবিষ্কারের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৭:৩৮ পিএম
যুদ্ধের মাঝেই নতুন গ্যাসফিল্ড আবিষ্কারের ঘোষণা ইরানের

ইরানের একটি গ্যাসফিল্ড ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে এক বিশাল প্রাকৃতিক গ্যাসের নতুন ভাণ্ডারের সন্ধান পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নতুন আবিষ্কৃত এই গ্যাসক্ষেত্রে মজুতের পরিমাণ ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি।

​ইরানি তেল মন্ত্রণালয়ের তথ্যমতে, সন্ধান পাওয়া মোট মজুতের মধ্যে আনুমানিক ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস সরাসরি উত্তোলনযোগ্য। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তোলনের পরিমাণ দেশটির বিখ্যাত 'দক্ষিণ পার্স' গ্যাসক্ষেত্রের যেকোনো একটি নির্দিষ্ট ফেস বা ধাপ থেকে টানা ১৫ বছর প্রাপ্ত মোট উৎপাদনের সমান।

​প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি এই নতুন ক্ষেত্রে বিপুল পরিমাণ 'গ্যাস কনডেনসেট' বা উচ্চমূল্যের তরল জ্বালানির উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। আবিষ্কৃত মোট গ্যাস ও কনডেনসেটের সমন্বিত অর্থনৈতিক মূল্য ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী।

​এই অর্জনকে জাতীয় অর্থনীতির জন্য এক আশাব্যঞ্জক মাইলফলক হিসেবে অভিহিত করে তেলমন্ত্রী জানান, নতুন এই সম্পদ ইরানের সার্বিক জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি মন্দা কাটাতে কার্যকরী ভূমিকা রাখবে। এটি দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের বিকাশে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

​উল্লেখ্য, ইরানের ফারস প্রদেশ জ্বালানি সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এর আগেও ২০১৯ ও ২০২৩ সালে এই অঞ্চলে একাধিক বৃহৎ তেল ও প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছিল থারান। নতুন এই আবিষ্কার বৈশ্বিক জ্বালানি মানচিত্রে গ্যাস সমৃদ্ধ দেশ হিসেবে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)