আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহর থেকে তোলা এই ছবিতে কাফার তিবনিত গ্রামে ইসরায়েলি-নিয়ন্ত্রিত একটি বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাহরাইনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ মঙ্গলবার (১৪ জুলাই) পারস্য উপসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটিতে আকস্মিক বিমান হামলার সাইরেন বেজে ওঠলে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় সরকার। খবর এএফপির।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি রেভল্যুশনারি গার্ডসের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত বেশ কয়েকটি সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে অবস্থিত একাধিক অস্ত্র সহায়তা গুদাম, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ও সেখানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর একটি আবাসিক ভবনে নিখুঁতভাবে আঘাত হেনেছে।
তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বাহরাইন সরকার বা মার্কিন পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।