Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তেতাল্লিশ ফুট মাটির গভীরের বাংকার বাস্টার বোমা নিষ্ক্রিয়ের দাবি ইরানের

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০২:২৬ পিএম
তেতাল্লিশ ফুট মাটির গভীরের বাংকার বাস্টার বোমা নিষ্ক্রিয়ের দাবি ইরানের

ছবি: সংগৃহীত

মাটির ৪৩ ফুট গভীরে থাকা অবিস্ফোরিত ‘বাংকার বিধ্বংসী’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় করার দাবি করেছে ইরান। দেশটির ইয়াজদ প্রদেশের একটি আবাসিক এলাকায় মাটির গভীরে পুঁতে ছিল এটি। 

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা চলাকালে নিক্ষিপ্ত এ শক্তিশালী বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও বিস্ফোরিত হয়নি। এটি আবাসিক এলাকার প্রায় ১৩ মিটার (প্রায় ৪৩ ফুট) মাটির নিচে ঢুকে গিয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা যৌথভাবে এ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করেন। কোনও ধরনের দুর্ঘটনা ছাড়াই বোমাটি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সূত্র: মিডল ইস্ট আই

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)