ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর দাবি কুয়েতের ক্যাম্প আরিফজান লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদর দপ্তরে যে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে আরিফজানেও ২টি নিক্ষেপ করা হয়েছে।
ইরানপন্থি মিলিশিয়া গ্রুপ ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা গত ১২ দিনে মোট ২৯১টি হামলা চালিয়েছে, যার ফলে মার্কিন সেনাদের মধ্যে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, কুয়েতে ইরানের হামলায় অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং সৌদি আরবে ইরানের হামলায় আহত হয়ে একজন মারা গেছে। এছাড়া, ১০ দিনে আহত হয়েছে আরো প্রায় ১৪০ জন।
সূত্র: আল জাজিরা
ধ্রুব/এম