Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১১ মার্চ,২০২৬, ১২:২৬ পিএম
মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী করেছে। 

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল আঞ্চলিক শান্তি নষ্ট করছে।

দীর্ঘদিনের মার্কিন প্রতিপক্ষ পিয়ংইয়ং এর আগে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে নিন্দা জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বে প্রভাব বিস্তার করতে চাইলেও রোববার দেশটি মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছে। তিনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২৮ ফেব্রুয়ারি ইসরাইলি বিমান হামলায় নিহত হন।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নাম প্রকাশ না করে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে (কেসিএনএ) বলেন, ‘আমরা ইরানি জনগণের সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার ও সিদ্ধান্তকে সম্মান করি।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি ধ্বংস করছে এবং বিশ্বব্যাপী অস্থিতিশীলতা বাড়াচ্ছে।’

মুখপাত্র ইরানের ‘রাজনৈতিক ব্যবস্থা ও ভৌগোলিক অখণ্ডতা’ লঙ্ঘনের জন্য ওয়াশিংটন ও ইসরাইলকে দায়ী করেছেন।

তিনি বলেন, ‘এ ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী সমালোচনা ও প্রত্যাখ্যানের যোগ্য। কারণ এগুলো কখনোই মেনে নেয়া যায় না।’

দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ভেস্তে দেয়ার চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু শীর্ষ বৈঠক, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপে তেমন প্রভাব ফেলতে পারেনি।

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন পিয়ংইয়ংয়ের সাথে উচ্চপর্যায়ের আলোচনার চেষ্টা চালাচ্ছে। এ বছর মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠকের লক্ষ্যও রয়েছে।

গত অক্টোবরে এশিয়া সফরে ট্রাম্প বলেন, তিনি কিমের সাথে বৈঠক করতে ‘শতভাগ’ উন্মুক্ত। তবে উত্তর কোরিয়া এ মন্তব্যের কোনো জবাব দেয়নি।

কয়েক মাস ধরে এ ধরনের উদ্যোগ উপেক্ষা করার পর সম্প্রতি কিম বলেছেন, যদি ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থান মেনে নেয়, তাহলে দু’দেশ ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে। সূত্র : বাসস

ধ্রুব/এস 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)