Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৬ মাস তুমুল যুদ্ধ চালালেও অক্ষম হবেনা ইরান: আইআরজিসি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৮ মার্চ,২০২৬, ১০:৩৬ এ এম
৬ মাস তুমুল যুদ্ধ চালালেও অক্ষম হবেনা ইরান: আইআরজিসি

ছবি: সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে কমপক্ষে ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এমন দাবি সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা অভিযান অত্যন্ত সফল হয়েছে।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতব। আমরা তাদের পুরো ‘শয়তানি সাম্রাজ্য’ গুঁড়িয়ে দিয়েছি।”

আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী একটি সংস্থা। এর প্রভাব সামরিক ও গোয়েন্দা তথ্যের বাইরে রাজনীতি, শিক্ষা এবং অর্থনীতিতেও বিস্তৃত।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)