Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইলন মাস্ক চাঁদে শহর বানাবেন !

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:০১ পিএম
ইলন মাস্ক চাঁদে শহর বানাবেন !

মার্কিন ধনকুবের ইলন মাস্ক চাঁদে একটি শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন । তার ভাষায়, মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে একটি ‘স্বয়ংসম্পূর্ণ শহর’ নির্মাণে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যেই এটি বাস্তবায়ন করা সম্ভব। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, স্পেসএক্স এখনো ৫ থেকে ৭ বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলার দীর্ঘদিনের লক্ষ্য ধরে রেখেছে। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান অগ্রাধিকার হলো মানবসভ্যতার নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত চাঁদে পৌঁছানো।

এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে যে তারা আপাতত মঙ্গল গ্রহের পরিকল্পনা পিছিয়ে দিয়ে চাঁদ অভিযানে মনোযোগ দিচ্ছে। মঙ্গল অভিযান ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পেসএক্স ২০২৭ সালের মার্চে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।

এদিকে, এক সপ্তাহ আগে ইলন মাস্ক ঘোষণা দেন যে তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই অধিগ্রহণ করেছে স্পেসএক্স। এই চুক্তিতে স্পেসএক্সের মূল্যায়ন করা হয়েছে প্রায় ১ লাখ কোটি ডলার এবং এক্সএআই-এর মূল্য ধরা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি ডলার।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)