Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জাপানের নির্বাচনে ভূমিধস জয় প্রধানমন্ত্রী তাকাইচির

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:১৫ এ এম
জাপানের নির্বাচনে ভূমিধস জয় প্রধানমন্ত্রী তাকাইচির

সানায়ে তাকাইচি ছবি: সংগৃহীত

জাপানের আগাম সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশেরও বেশি আসন নিশ্চিত করেছে তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রাথমিক ফলাফলে জানা গেছে, রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে এলডিপি পেয়েছে ৩১৬টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩ আসনের তুলনায় এটি অনেক বেশি।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এলডিপির জয়ের কথা জানানো হয়েছে। জয়ের আভাস পাওয়ার পর তাকাইচি সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে দায়িত্বশীল এবং সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের উপর জোর দিয়েছি। আমরা আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেবো। আমরা প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করব।’

যদিও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা এখনো বাকি রয়েছে।

সানায়ে তাকাইচি ব্যাপক জনপ্রিয় হলেও দীর্ঘ সাত দশকের বেশিভাগ সময় ধরে ক্ষমতায় থাকা এলডিপি সাম্প্রতিক বছরগুলোতে তহবিল জালিয়াতি ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে চাপের মুখে পড়েছিল। দলের এই সঙ্কট কাটাতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র তিন মাসের মাথায় তিনি আগাম নির্বাচনের ডাক দেন।

সূত্র : আল জাজিরা

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)