Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সুদানে ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৮ ফেব্রুয়ারি,২০২৬, ১০:২১ এ এম
সুদানে ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

ড্রোন হামলায় নিহতদের মধ্যে আটটি শিশু আছে বলে চিকিৎসা পর্যবেক্ষক গোষ্ঠী ‘সুদান ডক্টরস নেটওয়ার্ক’ জানিয়েছে ছবি: সংগৃহীত

গৃহযুদ্ধ কবলিত সুদানের মধ্যাঞ্চলে বাস্তুচ্যুত কয়েকটি পরিবারকে বহনকারী একটি গাড়িতে দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সার্পোট ফোর্সেস (আরএসএফ) এর ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে আটটি শিশু আছে বলে চিকিৎসা পর্যবেক্ষক গোষ্ঠী সুদান ডক্টরস নেটওয়ার্কের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

ডক্টরস নেটওয়ার্ক জানায়, শনিবার উত্তর কর্দোফান রাজ্যের রাহাদ শহরের কাছে হামলার ঘটনাটি ঘটে। গাড়িটির আরোহীরা দুইবাইকার এলাকার লড়াই থেকে বাঁচতে পালাচ্ছিলেন।

সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে নেটওয়ার্ক জানায়, নিহত শিশুদের মধ্যে দুইজন নবজাতক।

এর আগেরদিন শুক্রবার উত্তর কর্দোফানে বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডব্লিউএফপি) মানবিক ত্রাণবাহী গাড়িবহর ও জ্বালানিবাহী লরিতে ধারাবাহিক ড্রোন হামলা চালানো হয়েছিল, তাতে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

উত্তর কর্দোফানের রাজ্য সরকার ডব্লিউএফপির গাড়িবহরে চালানো হামলার নিন্দা জানিয়েছে। তারা আরএসএফের নেতৃবৃন্দের ওপর নিষেধাজ্ঞা জারি করতে বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রদেশটির রাজধানী এল-ওবেইদ ও প্রতিবেশী রাজ্য হোয়াইট নীলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিকে সংযোগকারী সড়কে এসব হামলার ঘটনাগুলো ঘটেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)