Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০৬ পিএম
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি

ছবি: ধ্রুব নিউজ

‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে—Act Now, You, Me, Community’—এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে যশোরে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর। এ সময় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবীর বাপ্পী, ডা. নাজমুল হক, ডা. হিমাদ্রি শেখরসহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি পুরো প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে চিকিৎসকরা জানান, জলাতঙ্ক একটি মরণব্যাধি হলেও সময়মতো সঠিক টিকা (ভ্যাকসিন) গ্রহণের মাধ্যমে তা সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব। এ সময় তাঁরা জলাতঙ্ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)