Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী  হামের টিকাদান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২৮ এ এম
আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী  হামের টিকাদান

হাম রোগের চলমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে যশোরসহ সারাদেশে শুরু হচ্ছে মাসব্যাপী জাতীয় টিকাদান কর্মসূচি। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৫৯ মাস) টিকা না পাওয়া বাদপড়া শিশুদের এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। যশোর জেলায় এমন ১৬ হাজার ৫০৩ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থায়ী কেন্দ্রসহ প্রায় আড়াই হাজার টিকাদান কেন্দ্রে পূর্বের ন্যায় এ টিকা দেওয়া হবে।

উপজেলা ও এলাকাভিত্তিক বাদপড়া শিশুর সংখ্যা—সদর উপজেলায় ৪ হাজার ৫১ জন, চৌগাছা উপজেলায় ২ হাজার ২৫৯ জন, বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ৬২৪ জন, শার্শা উপজেলায় ১ হাজার ৮১৫ জন, অভয়নগর উপজেলায় ১ হাজার ৩৮০ জন, মনিরামপুর উপজেলায় ২ হাজার ৪১ জন, কেশবপুর উপজেলায় ১ হাজার ২৫৮ জন, ঝিকরগাছা উপজেলায় ১ হাজার ২৫০ জন এবং যশোর পৌরসভা এলাকায় ৮২৫ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর জেলায় বর্তমানে পর্যাপ্ত পরিমাণ এমআর টিকা মজুদ রয়েছে, যার পরিমাণ ৭২ হাজার ৭০০ ডোজ। এক একটি ভায়ালে ১০টি করে ডোজ থাকে। এর কয়েক মাস আগে শিশুদের হাম প্রতিরোধে টিকা দেওয়া হয়েছিল; সে সময় যেসব শিশু টিকা পাওয়া থেকে বাদ পড়েছিল প্রধানত তাদের জন্যই এই বিশেষ আয়োজন।

এ বিষয়ে যশোর জেলার সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা জানান, পূর্বে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় যারা বাদ পড়েছে এবং বিগত তিন মাসে যেসব শিশু ৬ মাস বয়সে উপনীত হয়েছে কিন্তু এখনো টিকা পায়নি, তাদেরকে এ ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত করা হবে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ৯টার মধ্যে বাদপড়া শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)