Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৯ তলা ভবনসহ ৫০ শয্যায় উন্নীত হচ্ছে যশোর মা শিশু ও কল্যাণ কেন্দ্র

❒ # সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩১ পিএম
৯ তলা ভবনসহ ৫০ শয্যায় উন্নীত হচ্ছে যশোর মা শিশু ও কল্যাণ কেন্দ্র

শুক্রবার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যশোরের সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যা হাসপাতালে রূপান্তরের ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “প্রতিষ্ঠানটি বর্তমানে ২০ শয্যার। সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে এটিকে ৩০ শয্যায় রূপান্তর করার, আর তারই ধারাবাহিকতায় এটি ৫০ শয্যার হাসপাতালে রূপান্তরিত হবে। এর জন্য ২০২৮ সালের জুন মাসের মধ্যে এখানে ৯ তলা ভবন নির্মাণ করা হবে। বর্তমানে এটি একনেকে অপেক্ষমাণ,  ইনশাআল্লাহ সেখান থেকে পাস করিয়ে আনতে পারব।”

শুক্রবার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যশোরের সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

এর আগে প্রতিমন্ত্রী যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান, জীবাণুনাশক স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘ডকোলজিস্ট’ অ্যাপের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, “মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অতীতে সিজারিয়ান অপারেশন হতো না এবং ধাত্রী সেবার সুযোগ ছিল না। এটা নিয়ে অতীতের অনির্বাচিত সরকার ভাবেনি। তারা মানুষের দায় অনুভব করেনি; মানুষ বাঁচল কি মরল—তাতে তাদের কোনো দায় ছিল না। আমরা দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির অব্যবস্থাপনা এবং সীমাবদ্ধতা আমাদের গোচরীভূত হয়।”

তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, “যেনতেন কায়দায় সেবা দিয়ে আত্মতৃপ্তির সুযোগ নেই। মানুষকে মানসম্মত, নিরাপদ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে। অতীতের সরকার এই প্রতিষ্ঠানে দৃষ্টি দেয়নি, আপনারা যে যেভাবে পেরেছেন সেভাবে করেছেন। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার যেহেতু দৃষ্টি দিয়েছে, সে কারণে যথাসময়ে অফিসে আসতে হবে এবং অফিস সময় শেষ করে যেতে হবে। এখানে যারা ভর্তি থাকবেন কিংবা বহির্বিভাগে সেবা নিতে আসবেন, তাঁদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে; তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হলে আমাদের কাছে অভিযোগ আসবে। কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে, সে ব্যাপারে আপনারা নিশ্চয়ই সতর্ক হবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন।

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডকোলজিস্ট অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক তানভীরুল ইসলাম সোহানসহ নেতৃবৃন্দ।

১ নম্বর ওয়ার্ড বিএনপির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)