Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন: লক্ষ্য সাড়ে ৩ লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ১০:০৮ এ এম
যশোরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন: লক্ষ্য সাড়ে ৩ লাখ শিশু

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। ছবি: ধ্রুব নিউজ

সারাদেশের মত যশোরেও শুরু হয়েছে ‘জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬’। আজ রোববার সকালে উপশহর শিশু হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব কেন্দ্রে একযোগে শিশুদের বিনামূল্যে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই ক্যাম্পেইনের আওতায় যশোরে ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার ৮টি উপজেলায় ২ হাজার ৩০১টি কেন্দ্রে মোট ৫ হাজার ২১৭ জন সরকারি-বেসরকারি কর্মী এই কার্যক্রম পরিচালনা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, ডেপুটি সিভি সার্জন নাজমুস সাদিক এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, অন্ধত্ব দূরীকরণ এবং হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার ঝুঁকি কমাতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)