Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি গোলাম রসুল

অভয়নগর (যশোর) সংবাদদাতা অভয়নগর (যশোর) সংবাদদাতা
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ১০:০২ পিএম
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি গোলাম রসুল

সোমবার অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি গোলাম রসুল। ছবি: ধ্রুব নিউজ

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামির জেলা আমির মো. গোলাম রসুল। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে এমপি গোলাম রসুল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলিমুর রাজিবের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি হাসপাতালের বহির্বিভাগে আগত রোগীদের সঙ্গে কথা বলে তাদের প্রাপ্ত সেবা, ভোগান্তি এবং চিকিৎসকদের সংকটসহ বিভিন্ন বিষয়ে সরাসরি ধারণা নেন। রোগীদের অভিজ্ঞতা শুনে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শয্যা সংখ্যা বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি সেন্টার আধুনিকায়ন এবং অভিজ্ঞ চিকিৎসক নিয়োগের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর চাপ কমানো জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে আধুনিক অবকাঠামো নির্মাণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এমপি তাৎক্ষণিকভাবে চিহ্নিত বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামী আমির সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, পৌর আমির মাওলানা আলতাফ হোসাইন, পৌর সেক্রেটারি মহিউদ্দিন ফারাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে এমপি গোলাম রসুল নারী ও শিশু ওয়ার্ড, প্রসূতি ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। সার্বিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণের আশ্বাসে স্থানীয়রাও আশ্বস্থ হয়েছেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)