Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৩৬৭ জন

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:০২ পিএম
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৩৬৭ জন

দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত এক দিনে এই রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন রোগী। সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারানো দুজনের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এই দুই মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২০ জনে। অন্যদিকে, বছরজুড়ে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জন।

​বিভাগভিত্তিক নতুন রোগী ভর্তির চিত্রে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৬৩০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, বরিশাল বিভাগে ১৫০ জন এবং খুলনা বিভাগে ১৪১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

​প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু থেকে সেরে উঠে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন। আর বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)