Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আবারো গ্রেফতারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:০৬ পিএম
ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আবারো গ্রেফতারি পরোয়ানা জারি

ইউটিউবার ধ্রুব রাঠি ছবি:

পুরোনো এক মানহানির মামলায় ভারতীয় কনটেন্ট নির্মাতা ও ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে দিল্লির একটি আদালত। সোমবার বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রইস খানের বেঞ্চ তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

​মামলার সূত্রপাত ২০১৮ সালে। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে ক্ষুব্ধ হয়ে বিকাশ সংস্কৃত্যায়ন-যিনি বিকাশ পাণ্ডে নামেও পরিচিত-মানহানির অভিযোগ তুলে আদালতে মামলা করেছিলেন। সংশ্লিষ্ট মামলায় আগামী ৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারিত রয়েছে। যদিও আদালতের পূর্ণাঙ্গ ও বিস্তারিত আদেশ এখনো হাতে আসেনি।

​এর আগেও ধ্রুব রাঠির বিরুদ্ধে পরোয়ানা জারির ঘটনা ঘটেছে। গত ৩১ অক্টোবর এবং তারও আগে ১৭ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সে সময় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দিয়ে জানান যে, সমন জারি করতে গিয়ে তার বাড়ি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। পরবর্তী ধাপে আদালত হরিয়ানার গুরুগ্রামে তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

​শুনানিকালে ধ্রুব রাঠির আইনজীবী আদালতকে অবহিত করেছিলেন যে, তিনি মূলত অস্ট্রিয়ায় বসবাস করেন এবং দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত একটি বিক্ষোভে যোগ দেওয়ার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন।

​এদিকে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, এই মামলায় ধ্রুব রাঠিকে আদালতে উপস্থিত হওয়ার জন্য প্রথম সমন পাঠানো হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)