Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ প্রাণহানি

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:১০ পিএম
২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ প্রাণহানি

ছবি: সংগৃহীত

সারাদেশে গত এক দিনে হাম ও এর উপসর্গে আরও পাঁচজন রোগী প্রাণ হারিয়েছেন। একই সময়সীমার মধ্যে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে যুক্ত হয়েছেন আরও ১ হাজার ২৭০ জন।

​শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত বুলেটিনে এই চিত্র উঠে এসেছে। অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। তাঁদের সবার শরীরেই হামের উপসর্গ ছিল।

​পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে ১০৫ জনের এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে।

​নতুন আক্রান্তের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৫ জনের দেহে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জনে। পাশাপাশি এই এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৮৫ জন। এতে এ পর্যন্ত নিশ্চিত সংক্রমিত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৯৬৬ জনে।

​স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন ভর্তি হয়েছেন। এর বিপরীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৮ হাজার ৯১০ জন রোগী।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)