নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক গোলাম রছুল, মুহাম্মদ গোলাম কুদ্দুস, অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, বেলাল হুসাইন, মাও. রেজাউল করিম, শামসুজ্জামান, মনিরুল ইসলাম ও নূর-ই আলী নূর মামুন ছবি: কোলাজ ধ্রুব নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার ২০২৭-২৮ সেশনে ২২ সদস্যবিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার সকালে যশোর জেলা জামায়াতের কার্যালয়ে জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা শুরা সম্মেলনে এ কর্মপরিষদ গঠন করা হয়।
গত ৫ নভেম্বর ২০২৬ যশোর জেলা কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে অঞ্চল পরিচালক মোবারক হোসেন পুনঃনির্বাচিত জেলা আমির অধ্যাপক গোলাম রছুলকে শপথবাক্য পাঠ করান।
এতে জেলা নায়েবে আমীর হিসেবে মনোনীত হয়েছেন বেলাল হোসাইন ও অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী। জেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন মোহাম্মদ গোলাম কুদ্দুস।
নবগঠিত কর্মপরিষদে চারজন সহকারী সেক্রেটারি মনোনীত হয়েছেন। তারা হলেন মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম ও নূর-ই-আলী নূর মামুন।
গোলাম কুদ্দুস প্রথমবারের মত সেক্রেটারি মনোনীত হয়েছেন । তিনি এর আগে সহকারী সেক্রেটারি ছিলেন। বিগত বছরে সেক্রেটারির দায়িত্বপালনকারী অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী নায়েবে আমিরের দায়িত্ব পেয়েছেন। এ পদে বেলাল হুসাইন পুনরায় মনোনীত হয়েছে। সহকারী সেক্রেটারি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মাও. রেজাউল করিম, শামসুজ্জামান, মনিরুল ইসলাম। প্রথমবারের মত এ পদে মনোনয়ন পেয়েছেন নূর-ই আলী নূর মামুন। তিনি এর আগে অফিস সম্পাদক ছিলেন।
কর্মপরিষদের অন্যান্য সদস্য হলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, মাস্টার রেজাউল করিম, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, অধ্যাপক আবুল হাশিম রেজা, মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক মুনির আক্তার, আবু মাহদী, মাওলানা আব্দুস সমাদ, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক মোক্তার আলী এমপি, খন্দকার রশিদুজ্জামান রতন, অধ্যাপক নজরুল ইসলাম হান্নান এবং মাওলানা গোলাম মোরশেদ।
শুরা সম্মেলনে জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বিশেষ করে গোপালগঞ্জ ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করা হচ্ছে। খুন, জখম, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।