Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৫:৩৯ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশা ছবি: ব্রিটানিকা

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জন প্রাণ হারিয়েছেন এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন। মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনের পরিসংখ্যান বলছে, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে। মাসভিত্তিক মৃত্যুর চিত্রে দেখা যায়, নভেম্বরের প্রথম ১৬ দিনেই মারা গেছেন ৮৮ জন। এর আগে অক্টোবরে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে রোগী ডেঙ্গুতে প্রাণ হারান।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৩৭ জন রোগী ভর্তি হওয়ায় চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জনে পৌঁছেছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন।

বিভাগীয় হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৪৪৪ জন। এরপরই রয়েছে বরিশাল বিভাগ, যেখানে ৩০৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ৩৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)