Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৭১

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৬:০২ পিএম
২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৭১

ছবি: বাসস

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ১৪৮ জনের মধ্যে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। এছাড়া এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন রোগী, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)