Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৪৪

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৫:৫৫ পিএম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৪৪

ছবি: সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গজনিত রোগের সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জন মারা গেছেন। অর্থাৎ, হাম এবং এর উপসর্গজনিত কারণে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৮৯ জনে পৌঁছেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। বুলেটিনের তথ্যমতে, সোমবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন, তাঁদের সবাই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৪৪৪ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৫৮১। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন, সিলেটে ১৭৫ জন, খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুরে ২৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।

এদিকে গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত ২৪ হাজার ৬১০ জনের শরীরে হাম শনাক্ত নিশ্চিত করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শিশুদের দ্রুত টিকা দেওয়ার ওপর জোর দিচ্ছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)